kumভালোবাসা দিবসে ভালোবাসার গান নিয়ে আসছেন কুমকুম। স্বতন্ত্র গায়কীর জন্য সংগীতশিল্পী কুমকুম সংগীতবোদ্ধা শ্রোতার কাছে এক জাগরণের নাম। কুমকুম কণ্ঠে ধারণ করেন দ্রোহ, প্রেম, সময় ও জীবনবোধ। গান নিয়ে নিরীক্ষা এই শিল্পীর নেশা। নিজের কথা ও সুরে ‘আমার আমি’ এলব্যামের পর, সম্প্রতি রোহিঙ্গাদের নিয়ে লেখা আরিফ রানার একটি গান ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে গেয়েছেন। এবার ভালোবাসা দিবসে শ্রোতাদের জন্য কুমকুমের বিশেষ উপহার- ‘ভালোবাসায় ঘুরছে গ্রহ’ । গানটি লিখেছেন সময়শ্রেষ্ঠ গীতিকার কালের লিখন । সঙ্গীতায়োজন করেছেন আরিফ রানা। সুরারোপ করেছেন কুমকুম। প্যারিসের বিভিন্ন জায়গায় দৃশ্যধারণ শেষে গানটি ভালোবাসা দিবসে শ্রোতাদের জন্য পরিবেশিত হবে। এই গান পরিশুদ্ধ ভালোবাসার গান, যেখানে বাবার স্নেহ আছে, মায়ের ভালোবাসা আছে, ভালোবাসার মানুষ আছে, জীবন ও জগতের কথা আছে। এই গান ভালোবাসা মগ্ন মানুষের ভালোবাসার গান। আসছে ‘ভালোবাসায় ঘুরছে গ্রহ’! কান পাতুন করে অনুগ্রহ !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *