নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে প্রস্তাবিত পাঁচ জনের নাম জমা দিচ্ছে রাজনৈতিক দলগুলো। ইতিমধ্যে সকালে নাম দিয়েছে পাঁচটি রাজনৈতিক দল। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে নামের তালিকা দেবে বিএনপি। প্রতিনিধি দলে থাকবেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার। আওয়ামী লীগও আজ নাম প্রস্তাব করবে। সোমবার রাতে গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। সার্চ কমিটির সুপারিশ থেকে অনধিক পাঁচ সদস্যের নির্বাচন কমিশন নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। Post navigation নতুন বছর উপলক্ষ্যে দেশের সকল বাংলা চ্যানেলকে নিয়ে ২৮ পৃষ্ঠার একটি ক্যালেন্ডার প্রকাশ সাংবাদিকের ওপর পুলিশি নির্যাতনের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা।