অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে কাল বুধবার। মেলার সব প্রস্তুতি শেষ করে এনেছে বাংলা একাডেমি। ষ্টল বরাদ্ধে অনিয়মের অভিযোগ এড়াতে এবার ষ্টল বরাদ্ধ হয়েছে ডিজিটাল পদ্ধতিতে। এবারের মেলা ভালো হবে- আশাবাদী লেখক প্রকাশকেরা। বাংলা একাডেমি চত্বর আর সোহরাওয়ার্দী উদ্যানে এখন চলছে বইমেলার শেষ মুহূর্তের প্রস্তুতি। বেশিরভাগ প্রকাশনা সংস্থা স্টল নির্মাণ শেষ করলেও কিছু স্টলে এখনো চলছে অবকাঠামো নির্মাণের কাজ। আয়োজকরা বলছেন মেলা শুরুর আগেই সব কাজ শেষ করা সম্ভব হবে। এবারের মেলায় ১৫টি প্রকাশনা প্রতিষ্ঠানকে প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। একাডেমি প্রঙ্গণে থাকবে ৮০টি প্রকাশনা সংস্থা। সোহরাওয়ার্দী উদ্যানে ৩২৯টি প্রকাশনা। মেলায় অংশ নিচ্ছে ৪০৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেছেন এবার ডিজিটাল পদ্ধতিতে স্টল বরাদ্ধ হওয়ায় প্রকাশকদের পক্ষ থেকে কোনো বৈষম্যের অভিযোগ ওঠেনি। মেলায় পেশাদার প্রকাশকদের জন্য আলাদা জায়গা রাখার দাবিও উঠেছে। বাংলা একাডেমির পাশপাশি প্রকাশকদের যৌথ উদ্যোগে মেলা আয়োজনের পরামর্শও এসেছে। দর্শনার্থীরা যেন স্বাচ্ছন্দের সাথে মেলা ঘুরে বই কিনতে পারেন সেজন্য এবার স্টলের মাঝখানে রাখা হয়েছে পর্যাপ্ত খোলা জায়গা। Post navigation সাংবাদিকের ওপর পুলিশি নির্যাতনের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে-শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।