টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোট শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। রিটার্নিং কর্মকর্তা জানান, ভোট উপলক্ষ্যে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারি, বিএনএফের আতাউর রহমান ও এনপিপির ইমরুল কায়েস। উপজেলার দুটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ভোটার প্রায় তিন লাখ। Post navigation এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে-শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মুম্বাই হামলার প্রধান আসামি হাফিজ সাইদকে আটক করেছে পাকিস্তান পুলিশ