4450হঠাৎ করেই ক্রিকেট মাঠে আক্রমণ করে বসে একঝাঁক মৌমাছি। তাদের আচমকা হামলায় দিশেহারা ক্রিকেটাররা শুয়ে পড়ে আত্মরক্ষা করেন। একবার নয় বারবার মৌমাছির আক্রমণে খেলা বন্ধ হয়ে যায়। ছোট্ট প্রাণীটির কামড়ের ভয়ে ছুটে পালান অনেক ক্রিকেটার।
শনিবার রাতে সাউথ আফ্রিকার জোহানেসবার্গ স্টেডিয়ামে স্বাগতিকদের সাথে শ্রীলংকার মধ্যে তৃতীয় একদিনের আন্তর্জাতিক চলার সময় নাটকীয় এ ঘটনা ঘটে। খেলার প্রথমার্ধে শ্রীলঙ্কার ব্যাটিং এর সময় বার বার হানা দেয় মৌমাছির দল। তাদের টার্গেট হয় উইকেট কিপারের হেলমেট। খেলোয়াড়, আম্পায়রদের কেউ কেউ মাঠে শুয়ে কামড় থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেন।
উপায় না পেয়ে ম্যাচ রেফারি কিছুক্ষণের জন্য খেলা বন্ধ ঘোষণা করেন। ক্রিকেটাররা সবাই ড্রেসিংরুমে ফিরে যান। এরপর মাঠে গ্যাস স্প্রে করে তাড়ানো হয় মৌমাছিদের।
তবে মৌমাছির এই আক্রমণের পর হুড়মুড় করে ভেঙ্গে পড়ে শ্রীলঙ্কার ইনিংস। চার উইকেটে ১১৫ থেকে হুড়মুড় করে ভেঙ্গে পড়ে ১৬৩ রানে অলআউট হয় চান্দিমালের দল। ডি ভিলিয়ার্সের অর্ধশতকে সেই রান সহজেই তুলে ফেলে সাউথ আফ্রিকা। সাত উইকেটের জয় পায় স্বাগতিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *