স্বদেশনিউজ,রাফিঃ

যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের রাস্তায় প্রতিবাদ র‍্যালি করছে কয়েক হাজার মানুষ। তাদের দাবি, প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র যেন সরে না আসে।

৩০ এপ্রিল রোববার বিবিসি বাংলা’র এক প্রতিবেদনে এ সব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় যে প্যারিস চুক্তি করা হয়েছিল সেটাকে প্রেসিডেন্ট ট্রাম্প ‘ধাপ্পাবাজি’ বলে উল্লেখ করেছিলেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনবেন।

জলবায়ু পরিবর্তনের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান বরাবরই অপছন্দের ছিল অ্যাকটিভিস্ট গ্রুপগুলোর। তার বিরুদ্ধে এই প্রতিবাদে অংশ নিয়েছে বিভিন্ন শ্রেণি-গোত্রের মানুষ। আয়োজকরা বলছেন, শুধুমাত্র ওয়াশিংটন ডিসিতেই তারা ১৫ হাজার মানুষ একত্রিত করেছে।

Climate-issue.png

ডেনভারের একজন প্রতিবাদকারী। সংগৃহীত ছবি

প্রচণ্ড রোদ উপেক্ষা করে বিক্ষোভকারীরা প্ল্যাকার্ডে নানা ধরনের স্লোগান লিখে রাস্তায় দাঁড়িয়ে আছেন। গান করছেন অনেকে। গানের কথায় ট্রাম্পের নির্বাচনী স্লোগানকে ব্যঙ্গ করা হয়েছে।

আয়োজকরা জানান, এই র‍্যালি জলবায়ু বিষয়ে যে বিতর্ক রয়েছে সেটাকে আবারও সামনে নিয়ে আসবে। তারকাদের মধ্যে লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোরের এই র‍্যালিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিল এমন এক সময়ে করা হচ্ছে যখন তিনি প্রেসিডেন্ট হিসেবে ১০০ দিনের উদযাপন করছেন। আর তার ক্ষমতা গ্রহণের ১০০ দিনের মধ্যেও তিনি পরিবেশের বিষয়ে অনেক কাজ সম্পন্ন করতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *