চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্বের ম্যাচে বৃষ্টির পাশাপাশি মাশরাফির বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বও নিশ্চিত হার থেকে বাঁচাতে সাহায্য করেছে। মাশরাফি আকাশের অবস্থা দেখছিলেন আর বৃষ্টির জন্য প্রার্থনা করছিলেন।

কারণ তার আগে ২০ ওভার হয়ে গেলেই যে বিপদ। দারুণ এক কৌশলের আশ্রয় নিয়ে সময় ক্ষেপণ করতে থাকেন মাশরাফি। মাশরাফির এ কৌশল দারুণ কাজেও দিয়েছিল। দ্রুত

যাতে ২০ ওভার হয়ে না যায় এজন্য টানা পেসারদের দিয়ে বল করান মাশরাফি।

মাশরাফি এক ওভার করতে সময় নিয়েছেন আট মিনিট। এক ওভারে ছয় মিনিট লাগিয়েছেন রুবেল। ১৬ ওভারের মধ্যে ১৫ ওভারই পেসার ব্যবহার করেছিলেন মাশরাফি। যাতে সময় বেশি লাগে। আর বোলারদের এমনভাবে বল করতে বলেছিলেন যাতে ব্যাটসম্যানদের দৌড়ে রান নিতে হয়। যাতে সময় বেশি লাগে।

মাশরাফির এই কৌশল সফলও হয়েছিল। ২০ ওভার বল করতে সাধারণ যে সময় লাগে তার চেয়ে অনেক বেশি লাগিয়েছিলেন। মাশরাফির চাওয়া মতো ২০ ওভারের আগেই বৃষ্টি শুরু হয়। ম্যাচ শেষে বাংলাদেশি সাংবাদিকদের কাছে এটা স্বীকারও করেছেন আধিনায়ক।

মাশরাফিদের এই সময় ক্ষেপণ বুঝে ফেলেছিলেন অজিরা। এজন্য মাঠে অস্থির হয়ে উঠেছিলেন ওয়ার্নার ও স্মিথ। কিন্তু মাশরাফি ছিলেন তার কৌশলে অটল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *