স্কুলে যেতে চায় সীমা

56565প্রতিবেশী শিশু-কিশোররা যখন স্কুলে যায় জানালার পাশে বসে অঝোর নয়নে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে সীমা খাতুনের (১৪)।
তারও ইচ্ছে হয় স্কুলে যেতে, পড়াশোনা করতে। বান্ধবীদের সঙ্গে হই-হুল্লোড়ে মেতে উঠতে। কিন্তু দীর্ঘদিন ধরে বিছানা তার সঙ্গী হয়ে উঠেছে। বন্ধ হয়ে গেছে স্কুলে যাওয়া।
পাবনার চাটমোহর উপজেলার বালুদিয়ার গ্রামের জাদু প্রামানিক ও রাজিয়া খাতুন দম্পতির ছোট মেয়ে সীমা। জগতলা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মেধাবী এই ছাত্রীর বাম পায়ে অস্থি প্রদাহ এবং পরবর্তীতে অস্থিসন্ধির জড়তার কারণে এখন সে পঙ্গু হওয়ার পথে। তার বাম পা সোজা হয়ে গেছে। স্বাভাবিকভাবে সে চলাফেরা করতে পারে না।
সারাদিন বিছানায় শুয়ে বসে কাটে তার। ঘরের বাইরে বের হতে গেলে বাবা অথবা মা’র কোলে চড়ে বের হতে হয়। তবে আবারও সুস্থ হয়ে স্কুলে যেতে চায় সীমা।
দিনমজুর বাবা সাধ্যমতো চেষ্টা করেছেন মেয়েকে সারিয়ে তুলতে। বড় মেয়ের বিয়ের জন্য গচ্ছিত ৮০ হাজার টাকা খরচ করে দীর্ঘ দুই মাস ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা করিয়েছেন।
পরে অর্থের অভাবে বাড়ি ফিরে এসে এলাকার কিছু মানুষের কাছ থেকে সুদে ও কয়েকটি এনজিও প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে অপারেশন করিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে।
অপারেশনের ছয় মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত সীমার পায়ের কোনো উন্নতি নেই। চিকিৎসক বলেছেন প্রতিদিন ফিজিও থেরাপি দিতে। কিছুদিন পাবনা গিয়ে ফিজিও থেরাপি দেয়ার পর এখন অর্থের অভাবে সেটাও বন্ধ হয়ে গেছে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের