455পাবনা জেলা ক্রীড়া সংস্থার পৃষ্ঠপোষকতা ও ব্যবস্থাপনায় উন্মুক্ত দাবা প্রতিযোগিতা ২০১৬-২০১৭ গত ২৯ জুন বৃহস্পতিবার শহীদ এ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে উদ্বোধন হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো। বিশেষ অতিথি ছিলেন মো. ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল পাবনা ও পাবনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. রেজাউল হোসেন বাদশা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পাবনা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এস মুস্তাকিম সবুজ। আটজন স্কুল ছাত্রসহ মোট ৪০ জন দাবাড়– এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ছয় রাউন্ডের এ প্রতিযোগিতায় স্কুল স্টুডেন্ট এবং উন্মুক্ত উভয় বিভাগে মোট পনেরো হাজার টাকার প্রাইজমানি ও শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়। সভাপতি তার বক্তৃতায় মানসিক বিকাশে লেখাপড়া ও খেলাধুলা উভয়ই সমান গুরুত্বের সাথে চর্চার পরামর্শ দেন। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন দাবাড়– উত্তরাস্থ পাবনা সোসাইটির আহবায়ক আশরাফুল্লাহ্ বাবুল, বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যকরী সদস্য দাবা আহ্বায়ক মো. রাশেদ হোসেন ফারুক, পাবনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. রেজাউল হোসেন বাদশা, সহ-সভাপতি এস মুস্তাকিম সবুজ। বক্তাগণ প্রসেস এন্ড প্রোডাক্ট এর উপর আলোকপাত করে পাবনা দাবা অঙ্গনকে প্রসেস পর্যায়ের সাথে তুলনা করেন। এর সুফল হিসেবে পাবনার দাবাড়–গণ রাজশাহী এবং জাতীয় পর্যায়ে ছোট ছোট ভুল ত্র“টি শুধরে নিতে পারছেন। প্রসেস অবস্থা ধরে রাখতে পারলে অচিরেই পাবনা দাবাতে প্রোডাক্ট পেতে শুরু করবে অর্থাৎ বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রথম সারিতে পদক জয় করবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খন্দকার ইদ্রিস আলী, রবিউল ইসলাম চৌবে ডাবলু, শেখ মো. মাহবুবুর রহমান বাচ্চু, রিজভী আহমেদ রেজা ও পাবনা দাবা ক্লাবের সাধারণ সম্পাদক চীফ আর্বিটর মো. শাহিদ হোসেন ফারুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *