জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নে ‘ হাতীবান্ধা দইখাওয়া প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়’ নাম ফলক উন্মোচন করা হয়। সোমবার বিকেলে বিদ্যালয়ের নাম ফলক উন্মোচন করা হয়। গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম সাবু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু। উক্ত বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ধনঞ্জয় কুমার রায় বিপুল, বিদ্যালয় উদ্যোক্তা সাইদুল ইসলাম, দইখাওয়া টেকনিক্যাল এন্ড বিজনেস কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর,দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম প্রমুখ। Post navigation আদিতমারীতে খোলা আকাশের নীচে চলছে বিদ্যালয়ের পাঠদান দিনাজপুর সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণীর নবীনবরন অনুষ্ঠিত