ddfলালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় সুইড বাংলাদেশের ৪ টি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সন্ধ্যায়  দিকে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নে বারো দুনিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ৪টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শুভ উদ্ধোধন করেন সুইড বাংলাদেশের যুগ্ন মহা সচিব সুশান্ত কুমার ভৈমিক।
টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান আতির সভাপতিত্বে উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথি হিবেবে বক্তব্য রাখেন, (ভাষা শহিদ রফিক’র ছোট ভাই) বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম। বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, সুইড বাংলাদেশে জতীয় কাউন্সিলের সদস্য বদিউল আলম পাটোয়ারী।
অন্যান্যদের মধ্যে উপস্থিল ছিলেন, লালমনিরহাট জেলা পরিষদ সদস্য  হাসান মেহেদী অপন, দইখাওয়া আদর্শ কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, নওদাবাস ইউপি চেযারম্যান বাবু অশনী কুমার, হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মামুন, সম্পাদক ফাহিম শাহরিযা খান জিহান প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *