ডেস্ক নিউজ: কক্সবাজার শহরের এক স্কুল ছাত্রী প্রাইভেট পড়তে বেরিয়ে গত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজের পরদিন থেকে বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করে না পেয়ে এক সপ্তাহের মাথায় কক্সবাজার মড়েল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন শিক্ষার্থী মা।

নিখোঁজ শিক্ষার্থীর নাম ইশরাত জাহান এশা(১৪)। সে কক্সবাজার পৌরসভার এছেলুর ঘোনা এলাকার মোহাম্মদ শরীফের মেয়ে ও কক্সবাজার বায়তুশশরফ একাডেমীর ৮ম শ্রেণীর ছাত্রী।

রশিদা বেগম সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, শহরের টেকপাড়াস্থ ফ্যাশন টেইলার্সের এক শিক্ষকের কাছে সহপাঠীদের সাথে প্রাইভেট পড়ত এশা। প্রতিদিনের মত গত ১৮ জুলাই বিকাল ৪ টার সময় স্কুল ড্রেসের সাথে সাদা ফ্রক, সবুজ পেন্ট ও কালো বোরকা পরে প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হন। প্রতিদিন প্রাইভেট পড়ে সন্ধ্যার আগে বাড়িতে চলে আসত  কিন্তু গত ১৮ জুলাই সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করে তার সন্ধায় পাওয়া যায় নি।

এশা ৫ ফুট ২ ইঞ্চি ফর্সা ও চিকন পাতলা।এশাকে খুজে  না পাওয়া পরিবারের সবাই মনোবল ভেংগে পড়েছে।কেউ সন্ধান পেয়ে থাকলে  ০১৮১৭২৫৭৭০৪ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *