মো: আকরাম খাঁন ।। বালিকা ইভেন্টে চ্যাম্পিয়ন কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও রানার্সঅাপ তালিনা মাধ্যমিক বিদ্যালয়। শনিবার ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা ক্রীড়া স্কুল ও মাদ্রাসা সমিতির যৌথ উদ্যােগে অায়োজিত ৪৬ তম গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসার হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল খেলাটি অনু্ষ্ঠিত হয় মডেল পাইলট মাঠ প্রাঙ্গনে। অনু্ষ্ঠিত বালিকা হ্যান্ডবল প্রতিযোগিতায় তুমুল লড়াই ও তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ২-১ গোলে তালিনা মাধ্যমিক বিদ্যালয় কে পরাজিত করে কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং তালিনা মাধ্যমিক বিদ্যালয় রানার্সঅাপ হওয়ার খ্যাতি অর্জন করে। এদিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ম্যাচে বালকদের হ্যান্ডবলে কোটচাঁদপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও তালিনা মাধ্যমিক বিদ্যালয় রানার্সঅাপ হওয়ার গৌরব অর্জন করেন। উল্লেখ্য এ উপজেলায় অত্যন্ত অানন্দঘন ও জাকজমক পরিবেশে অার শান্তিপুর্নভাবে ৪ টি জোনে ভাগ করে গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসার বিভিন্ন ইভেন্টে খেলাধুলা এগিয়ে চলেছে। এদিকে বিজয় ও বিজিত দলকে অভিনন্দন জানিয়েছেন কোটচাঁদপুর উপজেলার স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির সভাপতি ও কোটচাঁদপুর উপজেলার চেয়ারম্যান ভারপ্রাপ্ত মোছাঃ নাজমা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান, একাডেমি সুপারভাইজার অফিসার মোঃ ফারুক হোসেন, কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি গোলাম সরোয়ার, প্রধান শিক্ষক জনাব মোঃ ইসাহক অালী, সহঃকারী প্রধানশিক্ষক এস এম হুমায়ন কবির ও কোটচাঁদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যান সমিতির সম্মানিত সভাপতি মোঃ অাতিয়ার রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *