মো: আকরাম খাঁন: লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চর্চার মাধ্যমে নিজেদেরকে গড়ে তুলতে হবে। জ্ঞানবিজ্ঞানের যুগে লেখাপড়ার পাশাপাশি তরুন ছাত্র সমাজ কে খেলাধুলায় পারদর্শী করে বাংলাদেশ বিশ্বের দরবারে সমাসীন করতে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে । বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় মুক্তিযোদ্ধার চেতনায় এই সকল কচিকাঁচা সোনামনিদের কে গড়ে তুলতে হবে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করতে হলে বঙ্গবন্ধুর অাদর্শ কে শয়নেস্বপনে লালন করে জননেএী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে কে দৃঢ় প্রত্যয়ে নিয়ে কাজ করা চাই বলে প্রধান অতিথির বক্তব্য ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর মহেশপুরের অাধুনিক উন্নয়নের স্বপ্নদ্রষ্টা গনমানুষের নেতা মাননীয় জনাব মোঃ নবী নেওয়াজ এমপি মহোদয় জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনীতে এ কথা বলেন। কোটচাঁদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও কোটচাঁদপুর স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির যৌথ উদ্যােগে অায়োজিত কোটচাঁদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনু্ষ্ঠানে উপস্হিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির সভাপতি ও কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত মোছাঃ নাজমা খাতুন, কোটচাঁদপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান , পৌর অাওয়ামীলীগের অাহবায়ক অধ্যাপক ফারজেল হোসেন মন্ডল, যুগ্ম অাহবায়ক ও কোটচাঁদপুর খেলোয়াড় কল্যান সমিতির সাধরন সম্পাদক শহীদুজ্জামান সেলিম, কোটচাঁদপুর উপজেলা একাডেমি সুপারভাইজার মোঃ ফারুক হেসেন, কোটচাঁদপুর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ তাজুল ইসলাম, কোটচাঁদপুর শিক্ষক কর্মচারী কল্যানসমিতির সভাপতি মোঃ অাতিয়ার রহমান , কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান যুবলীগের নেতা মঈনুদ্দীন শেখ হেকিম প্রমুখ। অনু্ষ্ঠিত অনু্ষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন শেখ মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিঃ শিক্ষক মোঃ মশিয়ার রহমান। উল্লেখ্য জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা -২০১৭ এর খেলাটি ৩ তিনদিনব্যাপি ৪ জোনে ভাগে ভাগ হয়ে অাজ ৩০ জুলাই -২০১৭ কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে জাকজমক ও অানন্দঘন পরিবেশে বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানটির মধ্যে দিয়ে জমকালো অায়োজিত খেলাধুলোর সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *