রাফি সম্পাদনায় , স্বদেশ নিউজঃ দেহে হরমোনের ভারসাম্য নষ্ট হলে তা নানা ধরনের অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়। হরমোনের কিছু ভারসাম্যহীনতার লক্ষণ— হঠাত্ ব্রণ ত্বকে হঠাত্ ব্রণ বা ব্ল্যাকহেড দেখা দিতে পারে হরমোনের অস্বাভাবিকতার কারণে। এর মধ্যে আছে অ্যান্ড্রোজেন হরমোনের নিম্নমাত্রা বা অন্য কোনো হরমোনজনিত অস্বাভাবিকতা। ঘন ঘন মাথাব্যথা কোনো কারণ ছাড়াই যদি ঘন ঘন মাথাব্যথা হয়, তাহলে এর পেছনে হরমোনের জটিলতা থাকতে পারে। মানসিক চাপের কারণে এস্ট্রোজেন হরমোনের ভারসাম্যহীনতা হতে পারে। অনিদ্রা অনিদ্রার পেছনেও থাকতে পারে হরমোনের ভারসাম্যহীনতা। ঘাম বৃদ্ধি হরমোনের ভারসাম্যহীনতার আরেকটি লক্ষণ হতে পারে দেহের ঘাম বৃদ্ধি। হরমোন দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। হরমোনের ভারসাম্যহীনতায় তাপমাত্রার পার্থক্য হয় এবং এতে শরীরে ঘাম হতে পারে। ওজনে পরিবর্তন দেহের ওজন হঠাত্ করে পরিবর্তনের জন্যও হরমোনের ভারসাম্যহীনতা দায়ী। চুল পড়া হরমোনের কারণে দেহের চুল পড়া বাড়তে পারে। দেহের থাইরয়েড হরমোন, ইনসুলিন ও টেস্টোস্টেরন হরমোনের ভারসাম্যহীনতার কারণে চুল পড়তে পারে। হজমে সমস্যা সাবধানে খাবার খাওয়ার পরেও ঘন ঘন হজমে সমস্যা হলে এর পেছনে হরমোনের ভারসাম্যহীনতা দায়ী থাকতে পারে। ক্ষুধা বৃদ্ধি হরমোনের ভারসাম্যহীনতার কারণে ক্ষুধা বৃদ্ধি পেতে বা কমে যেতে পারে। এর পেছনে থাকতে পারে লেপটিন ও গ্রেলিন নামের দুটি হরমোন। Post navigation হজম সমস্যায় যা করবেন অল্পবয়সে চুল পড়ার কারণ ও প্রতিরোধ