মিশরের ফুটবল ইতিহাসে জ্বলন্ত আগুনের নাম মোহাম্মদ সালাহ। নিয়মিত কোরআন পড়া যার অভ্যাস। জানালেন ভিন্ন কিছু কথা যা প্রতি মুসলামানের জন্যে আদর্শ বলা যেতে পারে।

মোহাম্মদ সালাহ জানান –
” আমার শরীরে কোনো ট্যাটুর চিহ্ন নেই, আমি আমার হেয়ার স্টাইল (চুল) পরিবর্তন করি না, আমি জানিও না কিভাবে নাচতে হয়, এভাবেই আমি ফুটবল খেলা চালিয়ে যেতে চাই ”

অসাধারণ ব্যক্তিত্বে বারবারই অবাক করছেন মুসলাম মোহাম্মদ সালাহ।

মাঠে এই ফুটবলারদের নানা ধরণের ধর্মীয় আচার পালন করতে দেখা যায়। বিশেষত খেলা শুরুর আগে দোয়া করা কিংবা গোল দেয়ার পর তা নিয়ে আনন্দ প্রকাশের সময়।

এবার দেখা গেল পবিত্র কোরাআন হাতে ম্যাচের প্রস্তুতিতে যাচ্ছেন, মোহাম্মাদ সালাহ অবসর পেলেই কোরআন পড়েন। সেটা কোন বিমান ভ্রমন বা যাতায়াত বা অন্য কাজের ফাকেও।

‘পবিত্র কোরআন’ হাতে ফুটবল বিশ্বের মুসলমানদের গর্ব মোহাম্মাদ সালাহ। শুধু তাই নয় নিয়মিত কোরআন পড়াও সালাহর দৈনিক অভ্যাস।

এদিকে এই সিজনে গোল্ডেন বুটের রেসে ২৮ গোল নিয়ে সবার উপরে মিশরের মোহাম্মদ সালাহ। রোনালদো মেসিদের চেয়েও নিজের নাম উচিয়ে ধরেছেন সালাহ। এছাড়াও মিশরকে করিয়েছেন বিশ্বকাপ কোয়ালিফাই।
দ্বিতীয় অবস্থানে থাকা মেসির গোল পঁচিশ টি।
তবে গোল এবং এসিস্ট মিলিয়ে সালাহ’র সমান হয়েছেন লিও মেসি।

মোহাম্মদদ সালাহ – ২৮ গোল, ৯ এসিস্ট
লিও মেসি – ২৫, ১২ এসিস্ট

এবার গোল্ডেন বুটের রেসে ২২ গোল নিয়ে একটু পিছিয়ে আছেন রোনালদো। তবে যেভাবে ফর্মে ফিরেছেন তবে সিজন শেষে কে এগিয়ে যাবে তাই দেখার অপেক্ষা। উল্লেখ্য এই যে, রোনালদো এবং মেসি দুজনই চার বার করে গোল্ডেন বুট জিতেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *