বাংলাদেশের প্রথম ক্লাসিফাইড সাইট ( C2C Networking Website) হিসেবে ২০০৬ সালে যাত্রা শুরু করে তৎকালীন Cellbazaar.com যা গ্রামীণফোনের একটি ভেঞ্চার হিসেবে সবার কাছে পরিচিত ছিল । ২০০৬ থেকে ২০১২ সালের মাঝামাঝি পর্যন্ত বেশ দাপটের সাথে নিজের উপস্থিতি ধরে রাখতে পারলেও বিপত্তি শুরু হয় ২০১২ সালের শেষ নাগাদ যখন আরেকটি বহুজাতিক প্রতিষ্ঠান Bikroy.com বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। সোশ্যাল মিডিয়ার ব্যাপক প্রচারনার মাধ্যমে খুব অল্প সময়ে Bikroy.com বেচা-কেনার অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে। পরবর্তীতে টিভিসি, বিলবোর্ড সহ নানা ধরনের চোখ ধাঁধানো প্রচারণার সকল শ্রেনির মানুষ Bikroy.com এর সার্ভিস ব্যবহারে উৎসাহিত হন। তখন, পরিস্থিতি অনুমান করতে পেরে এবং নিজেকে টিকিয়ে রাখতে cellbazaar.com তাদের সাইটে ব্যাপক পরিবর্তন আনে। প্রতিযোগিতায় টিকে থাকার কৌশল হিসেবে সম্পূর্ণ ভাবে Bikroy.com সাইটটি কপি করার ফলে মূলত Cellbazaar ই আসলে Bikroy.com কে প্রমোট করতে থাকে। সবচেয়ে বড় বিপর্যয় হয় ২০১৪ সালের জুন মাসে যখন Cellbazaar তার নাম পরিবর্তন করে Ekhanei.com করে। যা ব্র্যান্ড টিমের আরেক ব্যর্থতা । পরবর্তীতে OLX এর সাথে সমন্বিত ভাবে যাত্রা শুরু করলেও সঠিক পরিকল্পনা এবং সময়য়ের চাহিদা বুঝতে না পারায় এই প্রতিষ্ঠানটির পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয় নি। অন্যদিকে ফেসবুকে ব্যাবহারকারী বাড়তে থাকায় এবং buy-sell এর মত ফেসবুক গ্রুপগুলোর জনপ্রিয়তা আর নতুন Innovation না আনার কারণে ekhanei.com(Cellbazaar) দিন দিন তার প্রয়োজনীয়তা হারাতে থাকে। যেমন :- গুগল কিন্তু শুধু গুগল দিয়ে চলছে না, তাদের জিমেইল, ড্রাইভ, এনালিটিক্স সহ আরও অনেক কিছু অ্যাড হওয়ার পাইপলাইন এ আছে। আবার, কোন ক্লাসিফায়েড এড সাইট/ ই- কমার্স সাইট ভাল করার জন্যে একটা দেশে যে পরিমান কোর ইন্টানেটে অভ্যস্ত ইউজার থাকা উচিত বাংলাদেশ এখনো তার অনেক নিচেই অবস্থান করে। দেশীয় ই-কমার্সের ইকো সিসটেমটা ডেভলপ হতে আরো অনেক সময় দরকার। ই-কমার্সের চেয়ে ফেসবুক পেইজগুলো তুলনামূলক ভাল করছে কারন তাদের খরচ কম। ফোকাস ন্যারো। ছোট একটা মার্কেটে, একই টার্গেট গ্রুপের কাছে কোন এক্সট্রা ভ্যালু ক্রিয়েশন ছাড়া বিজনেসকে সাসটেইন করানো অসম্ভব। আর সেই অসম্ভব প্রক্রিয়ার দিকেই ঝুঁকছে দেশীয় প্রায় সব ই-কমার্স উদ্যোগ। Post navigation যাচাইকৃত রোহিঙ্গাদের গ্রহণে প্রস্তুত মিয়ানমার: সু চি হবিগঞ্জে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ