বাগেরহাটের মোরেলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর বাদুরতলা গ্রামে বুধবার রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসত বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে অক্ষত রয়েছে পবিত্র কুরআন শরিফ।

বুধবার ওই গ্রামের মৃত আব্দুল মজিদ শিকদারের ছেলে নজরুল ইসলাম শিকদারের বাড়িতে রাত ৮ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রান্না করার সময় বাড়ির পুরনো গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে সম্পূর্ণ বসতঘরসহ নগদ ২ লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকার, দলিল পত্র, শিক্ষা সনদ, জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

ঘণ্টাব্যাপী আগুনে পুরো বাড়ি ছাই হয়ে যায়। যাতায়াতের রাস্তা না থাকায় ফায়ার সার্ভিস সেখানে পৌঁছাতে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট বিকল্প ব্যবস্থায় আগুন নেভানোর চেষ্টার আগেই সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে য়ায়।

বৃহস্পতিবার সকালে ইউপি চেয়ারম্যান এইচ এম মাহামুদ আলীসহ অন্য সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *