#YouthAsiaCup #PAKvBAN, rtv online, যুব এশিয়া কাপ, আরটিভি অনলাইন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সোমবার টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। ব্যাট করতে নেমে ৪৫.২ ওভারে মাত্র ১৮৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান দল।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৪ (৫৮ বল) রান করেন ওয়াকার আহমেদ, ৪৯ (৭৭ বল) রান তুলেন সিয়াম আইয়ু্ব।
এছাড়া ২৪ (৩৫ বল) রান করেন। আর ২৩ (৩৬ বল) রান করেন অধিনায়ক রোহাইল নাজির।
টাইগার যুবাদের হয়ে রিশাদ হোসেন তুলে নেন ৩টি উইকেট। দুটি উইকেট শিকার করেন শরিফুল ইসলাম।
একটি করে উইকেট আদায় করেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী, অভিষেক দাস ও রাকিবুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *