স্বদেশ নিউজ২৪.কম: সিঁক্ত ভালবাসায় পালিত হলো তরুন নারী উদ্যোক্তা আফছানা মীর শিথীর শুভ জন্মদিন। ২৫ অক্টোবর রাজধানীর একটি রেস্টুরেন্ট এ জনপ্রিয় অনলাইন ফেসবুক ফ্যাশন পেজ “সিঁদুর” এর কর্ণধার শিথীর জন্মদিন পালন করা হয়। শিথীর জন্মদিনে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন রেডিও স্বদেশ, স্বদেশ কন্ঠ সম্পাদক ও স্বদেশ মাল্টিমিডিয়া চেয়ারম্যান আরজে সাইমুর রহমান, নারী উদ্যোক্তা প্রভা, আইজান, অর্চি, মুমু, দোলন, মাবিয়া, সেলিনা, তুলি, জুহি, প্রিয়তি পলিসহ আরো অনেকেই এবং শিথীর পরিবার ও বন্ধুমহল । শিথীর জন্মদিনের উৎসবে আরো আনন্দ যোগ করে রেজার ফটোগ্রাফির ধামাকা। আর পুরো দিনে জুড়েই শিথী ছিল মনোমুগ্ধকর সারপ্রাইজের অনলে…..
এর আগে জন্মদিনের সময়ের পূর্বেই সোশাল মিডিয়াসহ মুঠোফোনে বন্ধু-বান্ধবসহ শুভাকাক্ষিরা জন্মদিনের শুভেচ্ছা জানায়।

উল্লেখ্য শিথী ছোটবেলা থেকেই ছিলেন আত্মনির্ভরশীল। দশম শ্রেনী থেকেই ছোটছোট ছেলে-মেয়েদের পড়াতেন। ২০১৩ সালে ফেসবুকে ড্রেসের একটা পেইজ খোলেন আর নাম দেওয়া হলো “সিঁদুর” শুরু হলো শিথী নতুন যাত্রা। এরপর ধীরে ধীরে “সিঁদুর” পেজের জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে এবং অর্জন করে কাস্টমারদের বিশ্বাস ও ভালবাসা। ২০১৬ থেকে ডিজাইনার হিসেবে টিভিতে কাজ করেছেন অনেকবার। ২০১৭ থেকে ব্র্যান্ড প্রমোটার / মডেল হিসেবে ও কাজ করছেন তিনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ, এমবিএ শেষ করেছেন শিথী। তার পেজে প্রায় লক্ষাধিক মেম্বার রয়েছে এবং তার একটি নারী ফেসবুক গ্রুপ রয়েছে। যেখানে এই গ্রুপের মাধ্যমে আরো অনেক নতুন নারী উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে তার গ্রুপ এর উদ্যোগে ২বার জিটুজি অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *