আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দ কোমরপুর ইউনিয়নে ১% বরাদ্দের অর্থ দিয়ে এলাকার দরিদ্র ও বেকার প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে উপজেলার খোর্দ্দ কোমরপুর ইউপি চেয়ারম্যানের নিজস্ব কার্যালয় খোর্দ্দ কোমরপুর বাজারে ১% বরাদ্দের ১ লক্ষ ৫০ হাজার টাকা দিয়ে ১৭টি সেলাই মেশিন দরিদ্র ও বেকার প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। খোর্দ্দ কোমরপুর ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী শামীম উপস্থিত থেকে এসব সেলাই মেশিন বিতরণ করেন।

এসময় ইউপি’র সংরক্ষিত মহিলা সদস্য রীনা বেগম, নাজমা বেগম, হাসিনা বেগম, ইউপি সদস্য সাজু মিয়া, খুশি মিয়া, আঃ গোফ্ফার, ময়নুল হক, মোখলেছুর রহমান, সাইফুল ইসলাম, বুলবুল মিয়া, সাফী মন্ডল, মিজানুর রহমান, ইউপি সচিব আঃ লফিত মিয়া ও যতœ প্রকল্পের এসপিএ ছানাউল হক মন্ডল প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন ফজলুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *