চলতি বছরের মার্চে হুয়াওয়ে এবং মার্কিন সরকারের মধ্যে চলমান উত্তেজনাকে কেন্দ্র করে হুয়াওয়ের কনজিউমার বিজনেস ডিভিসনের সিইও ইউ চেংডং একেএ রিচার্ড ইউ বলেন, ‘‘হুয়াওয়ে এবং মার্কিন সরকারের মধ্যে চলমান উত্তেজনাকে কেন্দ্র করে হুয়াওয়ে যদি অ্যান্ড্রয়েড অথবা উইন্ডোজ ব্যবহার করতে না পারে সেজন্য হুয়াওয়ে তার স্মার্টফোন এবং কম্পিউটারের জন্য নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরি করছে।” সম্প্রতি, হুয়াওয়ে চায়নার ট্রেডমার্ক অফিস অব ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি এডমিনিস্ট্রেশন থেকে ‘হুয়াওয়ে হংমেং’ নামে ট্রেডমার্ক নিবন্ধন করেছে। অপারেটিং সিস্টেম প্রোগ্রাম, কম্পিউটার অপারেটিং প্রোগ্রাম, কম্পিউটার অপারেটিং সফট্ওয়্যারসহ আবেদনপত্রটি বিভিন্ন ক্যাটাগরিতে নিবন্ধন করা হয়েছে। এ সব ক্যাটাগরিতেই হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেমের নাম ‘হংমেং’। এছাড়াও, এসব ক্যাটাগরিতে স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ এবং অন্যান্য ডিভাইসও রয়েছে, যা থেকে এটি স্পষ্ট যে, প্রতিষ্টানটির নিজস্ব ওএস তাদের সকল ডিভাইসের ইকোসিস্টেমের জন্যই তৈরি করেছে। অন্যদিকে, গেল ২৪ মে ইউরোপিয়ান ইউনিয়ন ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিসে (ইইউআইপিও) নতুন নাম ‘হুয়াওয়ে এআরকে ওএস’ ট্রেডমার্কের জন্য আবেদন করেছে। অর্থাৎ ‘হংমেং ওএস’ এর আর্ন্তজাতিক নাম হবে ‘এআরকে’। Post navigation বাংলাদেশ ধনীদের রাষ্ট্র, দরিদ্রদের নয় !! এ কেমন কথা ?? আমাকে হত্যা করার উদ্দেশ্যে ছাত্রলীগ হামলা করাচ্ছেঃ ভিপি নুর