অনলাইন ডেস্ক||
সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাট ও বল হাতে তিনি অনেক বার বাংলাদেশকে জয় এনে দিয়েছেন। তবে এবারের বিশ্বকাপ আসর থেকেই আনফিট তিনি। শেষ দিকে এসে খেলতেই পারেননি তিনি।
এবার আরও একটি খারাপ সংবাদ শোনা গেল, যেটা টাইগার সমর্থকদের জন্য কোন ভাবে কাম্য নয়। আর কোন দিনই যে ফিট হয়ে খেলা হবে না মাহমুদউল্লাহর। এমনটাই জানিয়েছে বিসিবির ফিজিও।
অনেক দিন ধরেই কাধেঁর ইনজুরিতে আছেন দলের সিনিয়র প্লেয়ার মাহমুদউল্লাহ রিয়াদ। গতকাল ফিজিও থেকে বলা হয়, সম্পুর্ণ ফিট হয়ে কখনোই আর ক্রিকেট খেলতে পারবেন না মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশ দলের মিস্টার ডিপেন্ডাবল হিসেবেই খ্যাত এই ক্রিকেটারকে নিয়ে বিসিবি চিকিৎসক দেবাশিষ জানালেন, “আর কখনোই শতভাগ ফিট হয়ে খেলতে পারবেন নাহ মাহমুদউল্লাহ রিয়াদ”।
বিশ্বকাপের কাধেঁর ইনজুরি অনেক ভোগান্তি নিয়ে এসেছে তার জন্য। ব্যাটিং ও বোলিং করতে পারলেও, ফিল্ডিং করার ক্ষেত্রে অনেক সমস্যায় পরতে হবে মাহমুদউল্লাহ রিয়াদকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *