গত শনিবার রাতে যশোরের পাঁচভূলোট সীমান্তে মাদক চোরাকারবারিদের ছোড়া ককটেলের আঘাতে গুরুতর আহত বিজিবির হাবিলদার মো. আকমল হোসেন মারা গেছেন। আজ সোমবার সকাল নয়টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ শাখা থেকে পাঠানো এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, বিজিবির ব্যবস্থাপনায় আকমলের মরদেহ রংপুরের মিঠাপুকুর উপজেলার খোর্দ্দকোমরপুর গ্রামে তাঁর স্বজনদের কাছে পাঠানোসহ অন্যান্য প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। Post navigation মুন্সীগঞ্জ-পঞ্চবটি সড়কের বেহাল দশা, যাত্রীদের চরম ভোগান্তি দুধ উৎপাদন ও বিপণনে বাধা কাটল মিল্ক ভিটার