বাংলাদেশ পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান অধ্যাপক ড. নঈম চৌধুরী আর নেই।
গেল শনিবার ভোরে ৭৪ বছর বয়সে তিনি মারা যান।
রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী, এক মেয়ে এবং এক পুত্র রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জোহরের নামাজের পরে এবং দ্বিতীয় জানাজা বিএইআরএ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।
বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান প্রবাসী বিজ্ঞানী আঞ্জুমান আরা শেলীসহ অসংখ্য বিজ্ঞানী, গবেষক তাঁর অধীনে গবেষণায় নিয়োজিত ছিলেন।
তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *