পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদীতে ভাসমান অবস্থায় পরিত্যক্ত একটি ড্রামের ভেতর থেকে ২৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের গোয়ারিয়া এলাকার পদ্মা নদী থেকে মদের বোতলগুলো উদ্ধার করা হয়।

সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা জানান, রোববার দুপুরে খবর পেয়ে গোয়ারিয়া এলাকার পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় একটি প্লাস্টিকের ড্রামের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮ বোতল বিদেশি মদ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে মাদক ব্যবসায়ীরা রাস্তা পরিবর্তন করে এই নতুন পদ্ধতিতে মাদক পাচার করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *