বাজারে বেড়েই চলছে পেঁয়াজের ঝাঁজ। সপ্তাহের ব্যবধানে ২৫ টাকা বেড়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫ টাকা আর ভারতীয় পেঁয়াজ ৭৫ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কমবে না দাম। এদিকে, বাড়তির দিকে সবজির দাম। চিনি ও সয়াবিনের দাম বেশ খানিকটা বাড়লেও কমেছে ডাল ও ইলিশ মাছের দাম।

রপ্তানি মূল্য বাড়িয়ে দেয়ায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অনেকটাই থমকে যায়। এতে, বাজারে হু হু করে বাড়তে থাকে পেঁয়াজের দাম। তবে, এরই মধ্যে মিয়ানমার থেকে কয়েকশ টন আমদানি করা হলেও বাজারে পড়েনি এর কোনো প্রভাব। বরং, সপ্তাহের ব্যবধানে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *