রাজধানীর গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলন শেষে মিরপুর যাচ্ছেন ক্রিকেটাররা। তবে এর আগে ধর্মঘটে থাকা ক্রিকেটাররা দুুই দফা গণমাধ্যমের কাছে তুলে ধরে।বুধবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়, জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গে কথা হয়েছে।বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, তামিম নিজে কোনও সিদ্ধান্ত দিতে পারবেন না। তিনি জানিয়েছেন অন্যদের সঙ্গে আলাপ করে জানানো হবে।

এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।গণভবন থেকে বিসিবি প্রধান বেড়িয়ে আসার পর জানান, ক্রিকেটারদের সব দাবি মেনে নিবেন তারা।এর পর বিকেলে বিসিবিতে মেইল ও ডাক যোগে ১৩টি দফা চিঠি আকারে প্রেরণ করা হয় পেশাদার ক্রিকেটারদের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *