সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, ভুয়া সংবাদ প্রচার, মানহানিকর লেখা এবং রাষ্ট্রবিরোধী প্রচারণা নিয়ন্ত্রণের জন্য আগামী তিন মাসের মধ্যে নতুন আইন করবে ভারত।একাধিক সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে ফিনান্সিয়াল এক্সপ্রেস জানায়, আইনটি চূড়ান্ত করতে আরও তিন মাস সময় লাগবে। ধারণা করা হচ্ছে আগামী ১৫ জানুয়ারির মধ্যে এটি চূড়ান্ত হবে

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আদালতে পেশ করা এ সংক্রান্ত এফিডেভিটে বলা হয়েছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং সামাজিক উন্নয়নে প্রযুক্তি ভূমিকা রাখলেও ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপপ্রচার, ভুয়া সংবাদ প্রচার, সরকারি আদেশ, জাতীয় স্বার্থ বিরোধী কর্মকাণ্ড, মানহানিকর লেখা এবং অন্যান্য বেআইনি কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।সরকারি আইনজীবী তুষার মেহতা বলেছেন, আইনটি চূড়ান্ত করার উদ্যোগ নেয়া হয়েছে, এতে নাগরিক অধিকার ক্ষুণ্ণ হবে না। জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব সংরক্ষণের জন্য এই ধরনের আইন প্রয়োজন।

বলা হয়, মাদ্রাজ, মুম্বাই ও মধ্যপ্রদেশের হাইকোর্টে বিচারাধীন এ সংক্রান্ত সব মামলা উচ্চ আদালতে স্থানান্তর করা হয়েছে।সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে করা মামলাগুলো জানুয়ারি মাসের শেষ সপ্তাহে শুনানি করা হবে।এদিকে তামিলনাড়ু রাজ্যের অ্যাটর্নি জেনারেল কে কে ভেনগোপাল বলেন, সরকার চাইলে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপকে যেকোনো তথ্য সরকারকে দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *