নগরের ডবলমুরিং থানাধীন মোল্লা পাড়া নিরিবিলি আবাসিক এলাকার একটি বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু বরণ করেছেন একই পরিবারের আরও ৩ জন সদস্য।

গত শুক্রবার (১৮ অক্টোবর) রাতে সৃষ্ট এ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে পরদিন সকালে মৃত্যু বরণ করেন শিশু মো. আশরাফুল (৫)। গুরুতর আহত হন আশরাফুলের বাবা আমির হোসেন (৪৫), মা খালেদা আকতার (৩০) এবং বড়বোন তানিয়া (০৭)।

শনিবার (১৯ অক্টোবর) উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে আমির ও সন্ধ্যায় তার মেয়ে আনিকা মারা যায়। বৃহস্পতিবার ভোরে মারা যান স্ত্রী খালেদাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *