ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এখন পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত প্রায় শতাধিক যাত্রী। এই ট্রেন দুর্ঘটনায় আহত মুন্না নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ, হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার বয়স ২৫। বাড়ি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে।

মুন্না জানান, তারা কয়েকজন বন্ধুসহ চট্টগ্রাম ঘুরতে যাচ্ছিলেন। এই সময় দুর্ঘটনা ঘটে। এসময় তার বন্ধু রুবেল মারা যায়।

মুন্নার ডান পায়ে আঘাত লেগেছে। তাকে ঢামেকে নিয়ে আসা হয় বেলা ১১টা ১৫ মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed