করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে সারা বিশ্বে। দিন দিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আমাদের দেশেও এরইমধ্যে পাঁচজন মৃত্যুবরণ করেছেন করোনায় আক্রান্ত হয়ে। এমন পরিস্থিতিতে অন্য অনেকের মতোই বর্তমানে বাসাতে থাকছেন অভিনেত্রী আশা চৌধুরী । গত ২৬ তারিখ  থেকে বাসায়ই অবস্হন করছেন আরও কিছুদিন বাসাতেই থাকবেন বলে জানালেন

 

তিনি বলেন, আমি বাসাতেই আছি। আগামী বেশ কিছুদিন বের হওয়ার কোনো পরিকল্পনা নেই ইমার্জেন্সি ছাড়া। আমি সবাইকে অনুরোধ করবো বাসায় থাকতে।অতি প্রয়োজনে বের হতে আর বাড়ীর বাহির হলে মাস্ক ও গ্লোবস পরে বাহির হবার পরামর্শ  দিয়েছেন । প্রাণঘাতি করোনাভাইরাস নিয়ে সরকার ও প্রশাসনের পাশাপাশি দেশের শোবিজ অঙ্গনের তারকারাও সর্তক থাকার অনুরোধ করেছেন।

ছোটপর্দার অন্যতম ব্যস্ততম অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর এবং নবাগত অভিনেত্রী আশা চৌধুরী।- আশা চারটি নাটক নিয়ে দর্শকমহলে হাজির হয়েছেন। পরিচালক স্বাধীন ফুয়াদের পরিচালনায় ও সেজান নূরের রচনায় তিনটি নাটক যথাক্রমে “ফুলকলি”;” খেলা হবে” টাইট হাগ”। এছাড়া পরিচালক হাবিব শাকিলের পরিচালনায় “রিমিক্স রিসোর্ট ” নামের নাটকে অভিনয় করেছেন।

নাটক চারটিতে অভিনয় সম্পর্কে আশা বলেন; চারটি নাটকের গল্পই ছিল বেশ অসাধারণ। অত্যন্ত সফলভাবে সম্পন্ন করার চেস্টা করেছি। আশা করছি; দর্শকদেরও বেশ ভালো লেগেছে। ”
প্রযোজক নজরুল রাজের প্রযোজনায় রাজ মাল্টিমিডিয়া থেকে প্রযোজিত নাটকগুলো দেশের বিভিন্ন বেসরকারি চ্যানেলে প্রচারিত হয়েছ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *