রিফাত রাহুল খাঁন:করোনাভাইরাসের কারণে প্রাণপণে লড়ছে মানুষ। ডাক্তাররা লড়ছেন মানুষের জীবন বাঁচাতে। মহামারি করোনার সঙ্গে নিজেরা লড়ে মানুষকে সুস্থ করে তুলছেন। আর মানুষ লড়ছে টিকে থাকতে। অন্ন জোগাতে। বেঁচে থাকতে। কর্মহীন হওয়া মানুষগুলো খুঁজছে আয়ের পথ। বেঁচে থাকতে নামছে খাবারের সন্ধানে। খাদ্য সহায়তায় কেউ ব্যক্তি উদ্যোগে আবার কেউবা পাচ্ছেন সরকারি সহায়তাযদিও মানুষের চাহিদার তুলনায় পর্যাপ্ত নয়, কিন্তু খাবারহীন মানুষের ঘরে আসছে দু-মুঠো খাবার। নিজ উদ্যোগে নিজ এলাকায় ঘুরে ৩৫০পরিবারকে ইফতার সামগ্রী উপহার দিয়েছেন লাক্স সুপারস্টার সারাকা।এ প্রসঙ্গে তিনি বলেন, গরীব অসহায় পরিবারগুলোকে আমার সাধ্যমতো খাদ্যসামগ্রী দিলাম। তাদের ইফতার সামগ্রী দিয়েছি উপহার হিসেবে।আমার ব্যক্তিগত উদ্যোগে আমি আর আমার পরিবার এটা করেছি গরীবদের মুখে হাসি ফোঁটাতে।।আরও বলেন, আমি চাই আমার মতো যাদের পক্ষে সম্ভব তারাও এগিয়ে আসবেন। সহযোগিতা করবেন সাধ্যমতো। আমরা সকলে যদি এগিয়ে আসি তাহলে মানুষ অভুক্ত থাকবেন না। তিনি আরও জানান;ঈদে শপিং করার কি কোনো দরকার আছে? আমি মনে করি তার দরকার নেই। আমাদের সকলেরই কিছু আত্মীয় রয়েছেন যারা কিছুটা আর্থিক সহায়তা পেলে খুশি হবেন। তাদের সহায়তা করুন। ঈদ আনন্দ নিয়ে আসে ঠিকই। তবে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে এবার আনন্দের কোনো অনুভূতি নেই।।সকলে যেন এ প্রাদুর্ভাব থেকে কাটিয়ে উঠতে পারি এ প্রত্যাশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *