শোবিজ ডেস্ক:ঈদ উপলক্ষে দর্শকদের জন্য মডেল ও অভিনেত্রী সেলিনা আফ্রি নিয়ে এসেছেন একটি শর্টফিল্ম ও একটি মিউজিক্যাল ফিল্ম। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘অমূলপ্রত্যক্ষ’ শীর্ষক শর্ট ফিল্মটি ছেড়েছেন গত সোমবার (২৫ মে) এবং নুসরত ফতেহ আলী খানের ‘আফরিন আফরিন’ গানটি কভার করে নির্মিত মিউজিক্যাল ফিল্মটি ছেড়েছেন বুধবার (২৭ মে)। ঘরে বসেই দুটো কাজের শুটিং করেছেন আফ্রি। দর্শকদের দিয়েছেন ঘরবন্দী ঈদের উপহার।এ প্রসঙ্গে আবেদনময়ী আফ্রি বলেন, নিজের ঘর, ব্যালকনি, ছাদ ও বাসার সামনের রাস্তায় শুটিং করে কাজ দুটো করেছি। শ্রোতাপ্রিয় গান ‘আফরিন আফরিন’ – কে বেছে নিয়েছি মিউজিক্যাল ফিল্মের জন্য। আর শর্টফিল্মটিও সময়ের সাথে মানানসই। আশা করছি লকডাউনে নির্মাণ করা আমার দুটো কাজ দর্শকদের ভালো লাগবে।হৃদয় খান রাহিমের নির্দেশনায় ফিল্ম দুটি নির্মাণ করেন আফ্রি। সিনেমাটোগ্রাফি ও সম্পাদনার কাজও করেন হৃদয়। আসা ৩৬০ – এর ব্যানারে কাজটি সম্পন্ন হয়েছে।এদিকে ঈদে প্রতিদিন ভিন্ন ভিন্ন লুকে দর্শকদের জন্য লাইভে আসছেন আকর্ষণীয় দেহবল্লরীর আফ্রি। জানিয়েছেন টানা সাত দিন তিনি লাইভ করবেন। ইতোমধ্যেই তিনটি লাইভ শেষ করেছেন তিনি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *