বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৫ লাখ ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৫ লাখ ৮৩ হাজার ১৪৪ জন। আর এ সময়ে সারাবিশ্বে মারা গেছেন ৪ লাখ ৮৮ হাজার ৭৪০ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৪ লাখ ১৮ হাজার আর মৃত্যু হয়েছে ১ লাখ ২৪ হাজার মানুষের।
করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের দেশ ব্রাজিল। সেখানে ১২ লাখ ২৮ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যুর দিক দিয়েও দেশটি দ্বিতীয়। শুক্রবার পর্যন্ত সেখানে মারা গেছে ৫৪ হাজার জন।
আক্রান্তের দিক থেকে তৃতীয় রাশিয়া। এখন পর্যন্ত ৬ লাখ ১৩ হাজার জন করোনায় আক্রান্ত দেশটিতে। তবে মৃত্যু তুলনামূলক কম। রাশিয়ায় মৃত্যু হয়েছে ৮ হাজার মানুষের।
ভারত আক্রান্তের সংখ্যায় এখন চতুর্থ। শুক্রবার পর্যন্ত ৪ লাখ ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে দেশটিতে। মৃত্যুর সংখ্যায় অষ্টম ভারত, এখন পর্যন্ত সেখানে ৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
করোনাভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এখনও কোনও সুসংবাদ দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের পক্ষ থেকে বলা হয়েছে করোনার ভয়াবহতা এখনও আছে এবং আরও বেশি ঝুঁকি নিয়ে তা ছড়াচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *