করোনা প্রতিরোধে চীনের ভ্যাকসিন সিনোভ্যাকের ট্রায়াল হবে বাংলাদেশে। প্রতিষ্ঠানটিকে এরইমধ্যে এই ট্রায়াল চালাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেন, যে ভ্যাকসিনই আসুক, তার ট্রায়াল লাগবে। তাই নীতিগতভাবে পরীক্ষামূলক প্রয়োগের এই সিন্ধান্ত নেয়া হয়েছে। এর আগে, আইসিডিডিআরবিকে এই ট্রায়ালের অনুমোদন দেয়, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল-বিএমআরসি। তবে, চূড়ান্ত অনুমোদনের জন্য এতদিন তা ঝুলে ছিল। Post navigation ৩ অক্টোবর পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ মানিকগঞ্জের হরিরামপুর ঝিটকা বাজারে মুক্তিযোদ্ধা সংসদের জায়গা ও স্থাপনা উদ্ধারেরদাবিতে মানববন্ধন