শোবিজ ডেস্ক :জনপ্রিয় গায়ক প্রতীক হাসান নতুন বছরকে সামনে রেখে নতুন একটি গানে কন্ঠ দিয়েছেন। একই গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন গায়িকা বেলী আফরোজ। অনেক জনপ্রিয় গানের গীতিকার সুদীপ কুমার দীপ এর কথায় প্রতীক – বেলীর এই গানের শিরোনাম – তুমি আমার বাবু আমি তোমার বেবী। এটির সুর ও সংগীত আয়োজন করেছেন ইফতেখার লেলিন। দুই দিন আগে রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে বলে জানা গেছে। গানচিত্রের মিউজিক ভিডিও নির্মাণ করবেন মাইকেল বাবু ও রতন।নতুন গান নিয়ে প্রতীক হাসান বলেন, নতুন বছর সামনে রেখে এই গানটি করা। আর গানটি নতুন বছরের শুরতেই মুক্তি পাবে। গানের কথাগুলো দারুণ। বরাবরের মতো আমার গানের ভক্ত – শ্রোতা – দর্শকরা ভিন্ন কিছু পেতে যাচ্ছে এই নতুন গানে।জানা গেছে, গানের ব্যয় বহুল একটি ভিডিও নির্মাণ হবে এফডিসিতে। যেখানে ১০০ ছেলে – মেয়ে অংশ নিবে। তাছাড়া গানের মডেল হিসেবে চলতি প্রজন্মের একজন জনপ্রিয় চিত্রনায়ককে দেখা যাবে। জানা গেছে, নতুন বছরের শুরুতেই এইচ এম ভিশনের ইউটিউব চ্যানেলে গানচিত্রটি মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রতীক হাসান।
ছবি সংগৃহীত
