বিনোদন ডেস্ক :
নতুন সিনেমা ‘গিভ এন্ড টেক’ এ কোরিওগ্রাফার হিসেবে কাজ করছেন জাতীয় চলচ্চিত্র পুরুষ্কার ২০১৯ প্রাপ্ত শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হাবিব রহমান।
সোমবার (১৪ ডিসেম্বর) শুরু হয়েছে এ সিনেমার চিত্রায়ণ। রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে চিত্রায়ণে অংশ নিয়েছেন চিত্রনায়ক বাপ্পী ও চিত্রনায়িকা অধরা।
নতুন এই সিনেমা প্রযোজনা করছেন শরীফ চৌধুরী। এটি তার প্রযোজিত চতুর্থ সিনেমা। এই সিনেমার গল্পটি গতানুগতিক গল্পের চেয়ে একদমই আলাদা বলে জানান এ প্রযোজক।
‘গিভ অ্যান্ড টেক’ প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা রানা বলেন, ‘নতুন একটি যাত্রা শুরু করলাম। আমার বিশ্বাস বাপ্পী এবং অধরাকে ভিন্নভাবে দর্শকের সামনে উপস্থাপন করতে পারব।
নৃত্য পরিচালক হাবিব রহমান জানালেন- এই সিনেমার গল্পের প্লট অনুযায়ী গানগুলোকে নিয়ে আমার খুব ভালো একটি পরিকল্পনা রয়েছে। কোরিওগ্রাফিতে দারুণ চমক থাকবে ইনশাআল্লাহ। আর আমার প্রতি আস্থা রাখার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রদ্ধেয় শরীফ চৌধুরী ভাইকে।
প্রযোজনা প্রতিষ্ঠান ঢাকা ফিল্মস এর ব্যানারে নির্মিত হচ্ছে নতুন এই সিনেমা ‘গিভ অ্যান্ড টেক’। পরিচালনার পাশাপাশি এর গল্পও লিখেছেন অপূর্ব রানা। সংলাপ করেছেন ফেরারী ফরহাদ।
