শোবিজ ডেস্ক :এই সময়ের জনপ্রিয় শিল্পী ইতি সাহিনা। এরই মধ্যে তার বেশ কিছু গান পেয়েছে জনপ্রিয়তা। সব সময় চেষ্টা করেন নতুন কিছু করার জন্য। অন্যদিকে এই সময়ের আরেক জনপ্রিয় কন্ঠশিল্পী শাওন গানওয়ালা। তারও বাজারে আছে বেশ কিছু ভালো গান। নতুন খবর হচ্ছে ,এবার এই দুই শিল্পী ভালোবাসা দিবসে প্রকাশ করতে পাচ্ছে তাদের নতুন একটি গানের ভিডিও। গানটির শিরোনাম ‘ আগলে নে ‘। অসাধারন সুন্দর এই গানটির কথা লিখেছেন রাজীভ দও। সুর ও সংগীতায়োজন করেছেন জিৎ আঙ্কিত। কক্সবাজারের বিভিন্ন লোকেশনে গানটির চিত্রায়ন করেছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। এই গানটিতে মডেল হয়ে অভিনয় করেছেন শ্যামন্তী সৌমি ও সাজ্জাদ হোসেন। গানটি ভালোবাসা দিবনে ইতি সাহিনার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। এই প্রসঙ্গে ইতি সাহিনা বলেন,’ গানের কথাগুলো অনেক সুন্দর। আমি ও শাওন চেষ্টা করেছি গানটি সুন্দর করে গানটি গায়বার। ভালোবাসা দিবনে এটা আমার পক্ষ থেকে দর্শকদের জন্য একটি বিশেষ উপহার। Post navigation ভ্যাকসিন নিলেন জেমস প্রকাশ পেল ভালোবাসায় ফরমালিন (ভিডিও)