বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া সারোগেসির মাধ্যমে মা হয়েছেন। তার মেয়ের নাম মালতি। এটি বেশ পুরনো খবর।

ছবি: সংগৃহীত

নতুন খবর হলো- মেয়েকে নিয়ে প্রথমবার ভারতে ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া। সোমবার (৩১ অক্টোবর) সে খবর জানিয়েছেন নিজের ইনস্টাগ্রামে। ভোর ৬টার দিকে বিমানের বোডিং পাসের ছবি পোস্ট করেছেন এ সুন্দরী।

ক্যাপশনে লিখেছেন, ‘অবশেষে দীর্ঘ তিন বছর পর বাড়ি ফিরছি।’ ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, করোনার প্রভাব কাটিয়ে উঠেছে ভারত। নতুন পরিস্থিতিতে প্রথমবার নিজ দেশে ফিরেছেন প্রিয়াঙ্কা। তার মেয়ের জন্যও এটি প্রথম ভারত সফর।

বয়সে ছোট মার্কিন গায়ক নিক জোনাসকে ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। দাম্পত্য জীবনে তারা বেশ সুখী। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পোস্ট দেখে তারই ধারণা পাওয়া যায়।

যদিও একাধিকবার নিক-প্রিয়াঙ্কা দম্পতির সংসার ভাঙার গুঞ্জন ছড়িয়েছিল। তবে সেগুলো স্রেফ গুঞ্জনই রয়ে গেছে। নিক-প্রিয়াঙ্কা তাদের ভালোবাসার প্রতিটি মুহূর্ত শেয়ার করে সেসব উড়িয়ে দিয়েছেন।

সারোগেসির মাধ্যমে সন্তান জন্মের খবরটিও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন নিক-প্রিয়াঙ্কা। এরপর থেকেই তাদের সন্তান নিয়ে আলোচনা তুঙ্গে। সন্তান জন্মের খবরটি প্রকাশ্যে আনলেও সন্তানের মুখ এখনও দেখাননি প্রিয়াঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *