লক্ষ্মীপুরে জামায়াতের বিক্ষোভ

নিবন্ধন পুনর্বহালসহ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা জামায়াতের ব্যানারে মিছিলটি চকবাজার এলাকা থেকে শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঝুমুর চত্ত্বর এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহমেদ, এ আর হাফিজ উল্যাহ, সেক্রেটারী ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মহসিন কবীর মুরাদ, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, লক্ষ্মীপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী ও চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারী রেজাউল করিম সুমন প্রমুখ।

বক্তব্যে জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়া বলেন, ‘শেখ হাসিনা পতনের পর দেশবাসী আশা করেছে, যারা মিথ্যা মামলায় আটক হয়েছে তারা মুক্তি পাবে। অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাস অতিবাহিত হলেও আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামসহ অনেককেই মুক্তি দেওয়া হয়নি। কেউ মুক্তি পাবে কেউ পাবে না, এ তামাশা দেখে জাতি আজ বিস্মিত।’

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির