ডিসেম্বরে নির্বাচনের টার্গেট নিয়েই তফসিল ঘোষণা: ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ২০২৫ সালের ডিসেম্বর টার্গেট করেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বর সামনে রেখে ভোট করতে গেলে আগামী জুলাই-আগস্ট থেকেই নির্বাচনের পূর্ণাঙ্গ প্রস্তুতি থাকবে কমিশনের।

রোববার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইসি।

ইসি আনোয়ারুল বলেন, সাধারণত ৪৫ থেকে ৫৫ দিন হাতে রেখে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ডিসেম্বর টাইমলাইন করেই আমরা এগিয়ে যাচ্ছি। ডিসেম্বর সামনে রেখেই যেন শিডিউল ঘোষণা করতে পারি সেই হিসেবে এগিয়ে যাচ্ছি। রাজনৈতিক দল তাদের মতো করে কথা বলছে। নির্বাচন কমিশন বাস্তবতা মেনে কাজ করছে। ডিসেম্বর মাসে নির্বাচন করতে গেলে যে যৌক্তিক সময় লাগবে সেই সময়ে শিডিউল ঘোষণা করবো ইনশাআল্লাহ। নির্বাচন কমিশন কারও সুবিধা-অসুবিধা বিবেচনায় নেবে না। কারও নির্দেশনা নয়, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, যৌক্তিক সময়ে তফসিল, কোনো চাপ নেই, কোনো চাপের কাছে নতি স্বীকার করবো না। সময় বলে দেবে আমরা কি করবো। ভোট অ্যাজ আরলি অ্যাজ পসিবল আমরা এগিয়ে যাবো। আমরা দ্রুততার সঙ্গে কাজ করছি।

স্থানীয় ও জাতীয় নির্বাচন প্রসঙ্গে ইসি বলেন, স্থানীয় সরকার এবং সংসদ নির্বাচন বিবেচনায় নিচ্ছে। আমাদের কথা হচ্ছে ডিসেম্বর সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এখন সরকার যদি স্থানীয় নির্বাচনের কিছু দিক রয়েছে যেমন পৌরসভা, সিটি নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন। কেউ কেউ বলছে একই সঙ্গে সম্ভব কি না। একই সঙ্গে এসব নির্বাচন করতে গেলে কিছু প্রস্তুতি থাকতে হবে, যা কমিশনের নজরে এখনো আসেনি।

আরো দেখুন

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক্ষাবর্ষে

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ শীর্ষ ৫০ উদ্ভাবনে ড্যাফোডিল এআইয়ের ৬ প্রকল্প

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর শীর্ষ ৫০ উদ্ভাবনের তালিকায়