ভার্চুয়ালি আলাপ-আলোচনার সময়ও ভদ্রতা রক্ষা করা সুন্নাহ: মির্জা গালিব

ভবিষ্যতে সমাজ আর রাজনীতিতে সোশ্যাল মিডিয়ার ব্যাপক প্রভাব থাকবে বলে মনে করেন তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় ব্যক্তিত্ব, যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। আর সে কারণেই ভার্চুয়ালি আলাপ-আলোচনার সময়ও ভদ্রতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বুধবার সকালে তার ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে নিজের মতামত তুলে ধরেন। যা যুগান্তরের পাঠকদের জন্য তুলে ধারা হলো-

‘এখনকার সময়ে সোশ্যাল মিডিয়া যেইভাবে অলটারনেটিভ মিডিয়া হয়ে উঠতেছে, তার একটা বিশাল প্রভাব থাকবে সামনের দিনে সমাজ আর রাজনীতিতে। সোশ্যাল মিডিয়ার কারণে কানেক্টিভিটি বেড়েছে, পারস্পরিক আলাপ-আলোচনার মধ্য দিয়ে একটা কালেক্টিভ উইজডম তৈরির সুযোগ তৈরি হয়েছে। কিন্তু এই কালেক্টিভ উইজডম তৈরির জন্য আলাপ আলোচনাকে ডিসেন্ট আর রিজোনেবল রাখতে হবে। অনেক সময় আমরা কোনো কথা/লেখা পছন্দ না হলে একটু বাজে ভাষা ব্যবহার করি। এইটা ভালো অভ্যাস না। বরং অন্যের প্রতি রেসপেক্ট রেখে আলাপ-আলোচনা করলে সেইটা সমাজকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে।

ইনপারসন একজন মানুষের সঙ্গে আলাপ করার সময় যে টুকু ভদ্রতা বজায় রাখা সুন্নাহ, ভার্চুয়ালি আলাপ-আলোচনার সময়ও সে টুকু ভদ্রতা রক্ষা করা সুন্নাহ- এই ছোট্ট নিয়মটুকু যেন আমরা কেউ ভুলে না যাই।’

আরো দেখুন

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক