ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, নিহত অন্তত ৪৭

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৪৭ জন নিহত ও বহু ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। সোমবার (১০ আগস্ট) দেশটির চোকো অঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পের ফলে রাজধানী বোগোটা সহ বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এই ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১০৭ কিলোমিটার। তবে সুনামি হওয়ার কোনো ঝুঁকি নেই। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ক্যালি, পেরেইরা ও মানিজালেস শহরে। শুধু ক্যালি শহরেই অন্তত ২৫টি ভবন ধসে পড়েছে এবং পেরেইরায় ১৮ জন মারা গেছেন।

রাজধানী বোগোটায় বড় কোনো ক্ষতি বা হতাহতের খবর না মিললেও কিছু ভবনে ফাটল ধরেছে। বর্তমানে দেশটির বিভিন্ন স্থানে উদ্ধারকাজ চলছে এবং পরবর্তী আফটারশক বা পরাঘাত নিয়ে সতর্কতা জারি করেছে প্রশাসন।

সূত্র: আল-জাজিরা।

আরো দেখুন

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক