full_1756476841_1399359971 তারেক জিয়ার অপকর্মের প্রতিবাদে সোচ্চার হওয়ায় আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। আহসান উল্লাহ মাস্টারের দশম শাহাদত বার্ষিকী উপলক্ষে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

মোজাম্মেল হক বলেন, তারেক রহমান টঙ্গীতে ‘খোয়াব ভবন’ করেছিলেন। সেখানে গভীর রাতে তার যাতায়াত ছিল রহস্যজনক। সেখানে মাদক ব্যবসায়ীদের অবাধ যাতায়াত ছিল।

ওই খোয়াব ভবনের প্রতিবাদ করায় খালেদা জিয়ার পোষ্য গুণ্ডারা তাকে হত্যা করেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আহসান উল্লাহ মাস্টারের জনপ্রিয়তাই কাল হয়েছিলো। যে কারণে তাকে বারবার হত্যার চেষ্টা করেছিলো বিএনপির সন্ত্রাসীরা।

স্মৃতি পরিষদের সভাপতি আব্দুল বাতেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক আক্তারুজ্জামান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *