চিকেন স্টু গরমে বিভিন্ন শরীর খারাপের মধ্যেই অন্যতম পেটের অসুখ। সকলেই এই সময় হজমের গন্ডগোলে ভোগেন প্রায়। এসময় খাদ্য তালিকায় হালকা খাবার ও প্রচুর সালাদ। চিকেন স্টু তৈরি করতে যা যা লাগবে- ম্যারিনেড করার জন্য- চিকেন-৫০০ গ্রাম(ছোট টুকরোয় কাটা) আদা-রসুন বাটা-২ টেবিল চামচ লেবুর রস-অর্ধেক লেবুর হলুদ গুঁড়ো-১/২ চা চামচ লবণ-স্বাদমতো স্টু-এর জন্য- কাঁচা মরিচ-৪টি গোলমরিচ গুঁড়ো-১ চা চামচ ধনে গুঁড়ো-১ চা চামচ জিরে গুঁড়ো-১ চা চামচ তেজপাতা-২টি লবঙ্গ-৩টি এলাচ-৩টি দারচিনি-১টি পেঁয়াজ-২টি ফ্রেঞ্চ বিনস-১/২ কাপ(১/২ ইঞ্চি টুকরোয় কাটা) গাজর-১টা মাঝারি সাইজের(কুচি করে কাটা) আলু-২টা মাঝারি সাইজ(টুকরো করে কাটা) ঘি বা মাখন-১ টেবিল চামচ নুন-স্বাদমতো কিভাবে বানাবেন- একটা বড় বাটিতে চিকেনের টুকরো আদা-রসুন বাটা, হলুদ গুঁড়ো, নুন ও লেবুর রস দিয়ে ভাল করে ম্যারিনেড করে অন্তত ১৫ মিনিট রেখে দিন। এবারে প্রেসার কুকারে ঘি বা মাখন গরম করে অল্প থেঁতো করা লবঙ্গ, এলাচ, দারচিনি ও তেজপাতা দিন। ৩০ সেকেন্ড নেড়ে নিয়ে পেঁয়াজ কুচি দিন। নরম হয়ে এলে গাজর, বিনস, আলুর সঙ্গে গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, ঠযই, জিরে গুঁড়ো ও কাঁচালঙ্কা দিন। ভাল করে মিশিয়ে চিকেনের টুকরো দিন। ভাল করে ভাজা হলে ৮০০ মিলি মতো জল দিয়ে প্রেসার কুকারে ৫টা সিটি ওঠা পর্যন্ত রান্না করুন। চাইলে আরও জল দিতে পারেন। প্রেসার কুকার ঠান্ডা করে নিয়ে ধোঁয়া ওঠা গরম চিকেন স্টু পরিবেশন করুন। Post navigation টমেটোর নানা গুন গাড়ি থামানোয় পুলিশকে চড় দিলেন এমপি ইউনুস!