Tipu-Sultan-Ring-300x317
ডেস্ক রিপোর্ট : নিলামে উঠছে টিপু সুলতানের শেষ যুদ্ধের আংটি। বিশেষজ্ঞদের ধারণা, নিলামে এর ভালো দাম উঠবে। ১৭৯৯ সালে শ্রীরঙ্গপাটনার যুদ্ধে ডিউক অব ওয়েলিংটনের হাতে নিহত হয়েছিলেন টিপু।
তখন তার হাত থেকে সোনার আংটিটি খুলে নেন ওয়েলিংটন। ৪১ গ্রাম ওজনের ওই আংটিটি ওয়েলিংটন শেষ বয়সে নিজের ভাইঝি এমিলিকে উপহার দিয়েছিলেন। পরে লর্ড র‌্যাগল্যানের সঙ্গে এমিলির বিয়ে হলে র‌্যাগলানকে আংটিটি দেন তিনি।
এরপর ১৮১৫ সালে ওয়াটারলু যুদ্ধে র‌্যাগল্যানের হাতেই ছিল টিপু সুলতানের সেই আংটি। ব্রিটেনের জাতীয় সেনা সংগ্রহশালা কর্তৃপক্ষ অবশ্য এতে আপত্তি জানিয়েছিল। এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *