হলুদ হিরে
হলুদ হিরে

সুইজারল্যান্ডে প্রায় ১০০ ক্যারেটের একটি হলুদ হীরা নিলামে বিক্রি হয়েছে। এক কোটি ৬৩ লাখ মার্কিন ডলারে এই হীরা বিক্রি হয়েছে।

এটি বিশ্বের সবচেয়ে বড় হলুদ হীরাগুলোর একটি। ‘দ্য গ্রাফ ভিভিড ডায়মন্ড’ বলে পরিচিত এই হীরার টুকরোটি দেখতে ড্যাফোডিল ফুলের মতো হলুদ।

খবরে বলা হয়, হীরাটি বিক্রি হচ্ছিলনা। পরে মঙ্গলবার দেশটির রাজধানী জেনেভায় এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে হীরাটি বিক্রি হয়। বাংলাদেশি মুদ্রায় এ টাকা প্রায় ১২৫ কোটি টাকা।

তবে নিলাম ডাকেন একজনই। হীরাটি কিনে নেন একজন নারী। নিলামকারী প্রতিষ্ঠানটি এটাকে ‘ভালো দাম’ বলে অভিহিত করেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল এর দাম দেড় থেকে আড়াই লাখডলার পর্যন্ত উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *