stag_5995অত্যাধিক মদ্যপানে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এক সারিতে জায়গা করে নিল এবার ভারত। সাম্প্রতিক একটি সমীক্ষায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বেশি অ্যালকোহল পান করেন কানাডার বাসিন্দারা। তারপরেই মার্কিন যুক্তরাষ্ট্রের স্থান। সেই তালিকাতে পিছিয়ে নেই ভারতও।

সমীক্ষায় বলা হয়েছে, বিশেষত ভারত ও চীনে অ্যালকোহল বা মদ বেশি বিক্রি হয়। ফলে সেখানে যেমন মদের বাজার সক্রিয় হচ্ছে, তেমনি দেশের আভ্যন্তরীণ আয়ও বেড়ে চলেছে।।বছরে একজন আমেরিকান প্রায় ৭.৫-৯.৯ লিটার অ্যালকোহল পান করেন। সেখানে একজন কানাডিয়ান প্রায় ১২.৫ লিটার বা তারও বেশি মদ খান। পাশাপাশি অস্ট্রেলিয়া ও রাশিয়ার বাসিন্দারাও একই হারে মদ খান বলে এই সমীক্ষায় প্রকাশিত হয়েছে। আমেরিকান ও মুসলিম দেশগুলির তুলনায় আফ্রিকানরা অনেক কম মদ খান।

গোটা বিশ্বের প্রায় এক তৃথীয়াংশ অ্যালকোহল পানকারীদের সংখ্যা সরকারিভাবে কোনও উল্লেখ নেই। এদের মধ্যে সাধারণত দেশি মদ, মেডিক্যালে ব্যবহৃত মদ ও চোরাচালানকারী মদ অন্তর্গত।।অত্যাধিক মদ পান করার পিছনে স্বাস্থ্যের বিষয়টি ভাবে কপালে ভাঁজ পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। রিপোর্টে বলা হয়েছে, অত্যাধিক মদ খাওয়ার কারণে ১০ শতাংশ মানুষ স্ট্রোক, এপিলেপসি ও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। যারা খাবারের সঙ্গে বা প্রতিদিন পান করেন, তাদের ক্ষেত্রেও এই সমস্ত রোগ হওয়ার সম্ভাবনা প্রবল বলে জানিয়েছে সংস্থাটি।  সূত্র: এই সময়

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *