image_81865_0হোটেলের খাবার বা কোনো রঙিন পানীয় থেকে টিকটিকি উদ্ধারের ঘটনা তো বহু ঘটেছে। এবার একটি নামী হোটেলের খাবারের মধ্য থেকে পাওয়া গেল কনডম!

হোটেল মালিকের কাছে অভিযোগ জানালে ব্যাপারটি ধামাচাপা দেয়ার জন্য তিনি সেই কনডমটি গিলে নেন! এমনই ঘটনা ঘটেছে চিনের আনহুই এলাকায়।

জানা গেছে, আনহুই প্রদেশের বাসিন্দা মাই লিয়ং স্থানীয় হোটেলে তার পছন্দের ক্যালামারি খেতে গিয়েছিলেন। এ খবর দিয়েছে লন্ডনের মেট্রো পত্রিকা।

ক্যালামারি একটি মেডিটেরেনিয়ন আমিষ জাতীয় খাবার। খাবার প্রায় শেষের দিকে তখনই মাই লিয়ংয়ের মুখের স্বাদ পাল্টে যায়। স্কুইইড দিয়ে তৈরি খাবারে তিনি রাবারের স্বাদ পান। নিজের পাত্রে ভালো করে লক্ষ করে দেখেন, সেটা স্কুইড নয়, বরং কনডম! তা দেখার পরই রাগে ফেটে পড়েন মাই লিয়ং। সোজা উপস্থিত হন হোটেল মালিকের কাছে। মালিক একথা ধামাচাপা দেয়ার জন্য খাবারের মধ্যে থেকে কনডম বের করে নেন। কিন্তু সেটাকে ডাস্টবিনে ফেলে ক্ষমা চাওয়ার পরিবর্তে মুখে পুরে নেন, এমনকি গিলেও ফেলেন।

পরে তাকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, এমনটি করে যদি ক্ষমা না-চাইলে, তাকে কোর্ট পর্যন্ত নিয়ে যেতেন মাই লিয়ঙ্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *